empty
 
 
13.03.2026 08:16 AM
১৩ মার্চ কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

This image is no longer relevant

শুক্রবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, তবে বর্তমানে ট্রেডাররা মূল অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল একরকম উপেক্ষা করে চলেছে। স্মরণ করিয়ে দিই যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রেডাররা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য বহু সামষ্টিক প্রতিএব্দন উপেক্ষা করেছে। চতুর্থ প্রান্তিকের জিডিপির হতাশাজনক ফলাফল এবং শ্রমবাজার ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনগুলোর দুর্বল ফলাফল সত্ত্বেও মার্কিন ডলারের দর বাড়ছে। তাই আজ যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদনই থাকুক, ট্রেডাররা হয়ত সেগুলোর কোনোটার দিকেই তেমন মনোযোগ দেবে না—এই সম্ভাবনা বেশি।

যুক্তরাষ্ট্রে আজ চতুর্থ প্রান্তিকের জিডিপি (দ্বিতীয় অনুমান), ডিউরেবল গুডস অর্ডার, পার্সনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার (PCE), ভোক্তা আস্থা এবং চাকরির খালি পদ সংক্রান্ত JOLTs প্রতিবেদন প্রকাশিত হবে। ইউরোজোনে কেবল শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। যুক্তরাজ্যে মাসিক জিডিপি ও শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। কিছু প্রতিবেদন (বিশেষত যেগুলোর ফলাফল মার্কিন ডলারের পক্ষে ইতিবাচক) মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

শুক্রবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে বিশেষভাবে তুলে ধরার মতো প্রায় কিছুই নেই। তবে ট্রেডারদের দৃষ্টি প্রধানত কেন্দ্রীয় ব্যাংকের দিকে নয়—বরং মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ডোনাল্ড ট্রাম্পের কর্মকান্ডের দিকে কেন্দ্রীভূত রয়েছে। আমাদের মতে, এই মুহূর্তে মার্কিন ডলারের পক্ষে একমাত্র সহায়ক মাধ্যম হলো ভূ-রাজনীতি, এবং বাস্তবে সেটাই ঘটছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন ও আরও তীব্র উত্তেজনা ছাড়া মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখা কঠিন হবে; তবে উত্তেজনা প্রশমিত না হলে ডলারের দরপতনের কোনো কারণও দেখা যাচ্ছে না।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে মার্কেটে যেকোনো ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্য পরিস্থিতির যেকোনো মুহূর্তে মোড় পরিবর্তন ঘটতে পারে। আজ ইউরো 1.1527-1.1531 এরিয়া বা 1.1455-1.1474 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3319-1.3331 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের তীব্র, স্থায়ী বৃদ্ধির কোনো মৌলিক ভিত্তি দেখছি না, তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণের মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের কারণ বজায় থাকতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.