empty
 
 
03.04.2026 09:41 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩ এপ্রিল

বিটকয়েন এখনও চাপের মধ্যে রয়েছে এবং গতকালের সেশনের শেষের দিকে উল্লেখযোগ্যভাবে দরপতনের শিকার হওয়ার পরে এটির মূল্য প্রায় $66,500-এর আশপাশে অবস্থান করছে। ইথেরিয়ামের মূল্যও $2,000 লেভেলের দিকে এগিয়ে যাচ্ছে, ফলে ইথেরিয়ামের মূল্য বৃদ্ধির সম্ভাবনাও বেশ কম।

This image is no longer relevant

এদিকে USDC স্টেবলকয়েন ইস্যুকারী সার্কেল ক্রিপ্টোকারেন্সি জগতে তাদের কার্যক্রম সম্প্রসারিত করতে নিজস্ব র্যাপড বিটকয়েন 'cirBTC' চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই উচ্চাভিলাষি প্রকল্পটির মাধ্যমে সার্কেল মূলত কয়েনবেস ও বিটগো-এর মত জায়ান্টদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এবং মূলত প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে কাজ করবে। cirBTC-এর চালু করা হলে ডিজিটাল অ্যাসেটের মার্কেটে সার্কেলের অবস্থান আরও দৃঢ় হবে ও বড় ট্রেডারদের জন্য সমন্বিত সমাধান প্রদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।

cirBTC-এর মূল ধারণা হলো সার্কেল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানিক গ্রাহকদের বিটকয়েনে নির্ভরযোগ্য ও কার্যকরভাবে বিনিয়োগ করার সুবিধা দেওয়া। র্যাপড টোকেনগুলো (যেমন cirBTC) সাধারণত অন্য ব্লকচেইনে থাকা টোকেনকে প্রতিনিধিত্ব করে এবং এর মূল্য মৌলিক অ্যাসেটের সঙ্গে যুক্ত থাকে। এটি লেনদেনকে সহজ করবে, লিকুইডিটি বাড়াবে এবং বিটকয়েনকে বিস্তৃত ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স (DeFi) অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে একীভূত করবে। সরাসরি ক্রিপ্টো-মালিকানার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো প্রায়ই যে চ্যালেঞ্জগুলো সম্মুখীন হয়—তার মোকাবিলায় cirBTC একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।

সামনের কৌশল সম্পর্কে বলতে গেলে, তাড়াহুড়ো করে ক্রিপ্টো ক্রয় করা উচিত হবে না, কারণ নিকট ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে, যা নতুন করে বিটকয়েন ও ইথেরিয়ামের তীব্র দরপতন ঘটাতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $67,700-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $66,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $67,700-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $66,200 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $66,900 ও $67,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $64,900-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $66,200-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $64,900-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $66,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $66,200 ও $64,900-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,100-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,077-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,100-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,044 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,077 ও $2,100-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,012-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,044-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,012 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,077-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,044 ও $2,012-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.