আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1631 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে এবং ফলশ্রুতিতে এই পেয়ারের মূল্য 1.1585-এর লক্ষ্যমাত্রায় নেমে আসে।
যুক্তরাষ্ট্রের নন-ফার্ম সেক্টরে কর্মসংস্থানের তীব্র বৃদ্ধি ফিন্যান্সিয়াল মার্কেটে সত্যিকারের বিস্ময় সৃষ্টি করে—যার ফলে ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর ব্যাপক বিক্রির প্রবণতা শুরু হয় এবং শুক্রবার মার্কিন ডলারের দর বৃদ্ধি পায়। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত মাসে 172,000টি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এতে মার্কিন অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মার্কিন ডলারের দর বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রে কঠোর আর্থিক নীতিমালা প্রণয়নের প্রত্যাশা ইউরোর ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করেছে।
আজ ইউরোপীয় অঞ্চলে দিনের প্রথমার্ধে দুইটি গুরুত্বপূর্ণ সামষ্টিক সূচক প্রকাশিত হবে, যা আজকের ট্রেডিংয়ের পরিস্থিতি নির্ধারণ করতে পারে এবং বিনিয়োগকারীদের মনোভাবকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে। জার্মানির ইন্ডাস্ট্রিয়াল অর্ডার পরিবর্তন সম্পর্কিত প্রতিবেদনের দিকে বিশেষ নজর দেয়া হবে; এই সূচকটি বৃহত্তম ইউরোপীয় অর্থনীতির দেশের প্রধান নির্দেশকগুলোর একটি। অর্ডারের পতন হলে তা উৎপাদন কার্যক্রমে মন্থরতা নির্দেশ করতে পারে এবং নিঃসন্দেহে জার্মান অর্থনীতির ভবিষ্যত প্রবৃদ্ধি সম্পর্কে উদ্বেগ বাড়াবে।
একই সঙ্গে ট্রেডাররা ইউরোজোনের সেন্টিক্স ইনভেস্টর কনফিডেন্স ইনডেক্স বা বিনিয়োগকারীদের আস্থা সূচকের দিকেও নজর রাখবে—এই মাসিক জরিপ ইউরোজোনের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যত অবস্থার প্রতি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের মনোভাব প্রতিফলিত করে। স্পষ্টতই এই সূচক থেকেও কোনো ইতিবাচক ফলাফলের আশা করা যাচ্ছে না।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1570-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1539-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1570-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোজোনে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1521-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1539 এবং 1.1570-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1521-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1490-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1539-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1521 এবং 1.1490-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।