আরও দেখুন
শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করেছে। ওই দিন আমেরিকার সবগুলো ট্রেডিং প্লাটফর্ম বন্ধ ছিল এবং বেকারত্ব ও শ্রমবাজার সম্পর্কিত প্রতিবেদনও বৃহস্পতিবারে প্রকাশ হয়েছিল। ফলে মার্কেটে কোনো উল্লেক্ষযোগ্য ইভেন্ট বা মুভমেন্ট ছিল না। মোটকথা, ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে EUR/USD পেয়ারের মূল্য সামগ্রিক নিম্নমুখী প্রবণতার মধ্যে কারেকশন প্রদর্শন করেছে। এই পেয়ারের মূল্য একবার ডিসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে, তবে এতেও ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেনি। ট্রেডাররা ইউরোর জন্য ইতিবাচক এমন সকল বিষয় উপেক্ষা করে চলেছে, এবং এই পেয়ারের মূল্যের সাম্প্রতিক উত্থানটি প্রবণতা গঠনের জন্য যথেষ্ট শক্তিশালী নয়। তাই মনে হচ্ছে পুনরায় মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে শুরু করবে। এর জন্য এই পেয়ারের মূল্যকে অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন অতিক্রম করে নিম্নমুখী হতে হবে। শুক্রবার ইউরোজোনে বা যুক্তরাষ্ট্রে কোনো উল্লেখযোগ্য ইভেন্ট ছিল না। সর্বশেষ নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের দরপতন ঘটেছিল, কিন্তু ট্রেডাররা এখনও মধ্যমেয়াদে এই পেয়ার ক্রয়ের জন্য কোনো আগ্রহ প্রদর্শন করছে না।
শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়। এশীয় ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া থেকে বাউন্স করেছিল, কিন্তু সারাদিনে এই পেয়ারের মূল্য তীব্রভাবে বৃদ্ধি পায়নি। তবু সিগনালটি সঠিক প্রমাণিত হয় এবং আজ এই পেয়ারের মূল্য উল্লেখিত এরিয়া থেকে দ্বিতীয়বারের মতো বাউন্স করলে পুনরায় উক্ত সিগন্যাল প্রযোজ্য হতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে দুই মাস ধরে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অটুট রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে গেছে। তবুও ট্রেডাররা এই বিষয়টিকে আমলে না নিয়ে ইউরোর জন্য ইতিবাচক প্রায় সকল কারণ উপেক্ষা করছে। সুতরাং বর্তমানে কোনো স্পষ্ট ও নির্দিষ্ট কারণ ছাড়াই মার্কিন ডলারের দর বৃদ্ধি পাচ্ছে। যেকোনো মুহূর্তে এই করেকশন শেষ হয়ে যেতে পারে।
সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1354-1.1363 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1420-1.1432, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, এবং 1.1830-1.1837। সোমবার ইউরোজোনে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড নতুন করে বক্তব্য দেবেন এবং খুচরা বিক্রয় সূচক ও উৎপাদক মূল্য সূচক সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে আজ ISM সার্ভিস PMI প্রকাশিত হবে, যা "গুরুত্বপূর্ণ" প্রতিবেদন হিসেবে বিবেচিত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।