empty
 
 
14.07.2026 10:13 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৪ জুলাই

গতকাল বিটকয়েনের মূল্য প্রায় $62,000-এ নেমে গেলেও পরবর্তীতে কিছুটা পুনরুদ্ধার হয়। ইথেরিয়ামের মূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, যদিও সারাদিন এটি চাপের মধ্যে ছিল।

This image is no longer relevant

বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ব্যাপারে কোনো উল্লেখযোগ্য খবর নেই, তবে বলিভিয়া পেমেন্ট মাধ্যম হিসেবে ইউএসডিটি (USDT)-কে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে, যা সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে। স্পষ্টতই, বলিভিয়ায় মার্কিন ডলারের ঘাটতির কারণে দেশটির কর্তৃপক্ষকে এমন একটি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, যা কয়েক বছর আগেও ক্রিপ্টোকারেন্সির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বজায় থাকা একটি দেশে অকল্পনীয় বলে মনে হতো।

দেশটির অর্থনীতি ও গণঅর্থায়ন বিষয়ক মন্ত্রী হোসে গ্যাব্রিয়েল এসপিনোজা গতকাল এক ব্রিফিংয়ে বলেছেন যে, বলিভিয়া সরকার ইউএসডিটি-কে জাতীয় পেমেন্ট ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে, যাতে এই স্টেবলকয়েনটি মার্কিন ডলার এবং বলিভিয়ানোর পাশাপাশি প্রচলিত হতে পারে। প্রকল্পটি এখনও প্রযুক্তিগত বিকাশের পর্যায়ে রয়েছে। প্রচলিত কারেন্সির সাথে একীভূতকরণের প্রক্রিয়া, চালুর সময়সীমা এবং নিয়ন্ত্রণ কাঠামো এখনও অনুমোদিত হয়নি এবং কেন্দ্রীয় ব্যাংক বা আইনপ্রণেতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিয়মাবলীও প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের জুনে বলিভিয়া থেকে ক্রিপ্টোকারেন্সির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার হয়েছিল, তারপর থেকেই দেশটির জনগণের মধ্যে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, ফলে বর্তমান এই উদ্যোগটি নেয়া হয়েছে। তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর দেশটিতে ক্রিপ্টো ট্রেডিংয়ের পরিমাণ ২০২৪ সালের প্রথমার্ধে ৪৬.৫ মিলিয়ন ডলার থেকে বেড়ে পরবর্তী বছরের একই সময়ে ২৯৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মোট ৬৩০% বৃদ্ধির প্রদর্শন করেছে। এই ধরনের চাহিদার কারণ আদর্শগত নয়, বরং বাস্তবসম্মত। দেশটিতে দীর্ঘস্থায়ী মার্কিন ডলার ঘাটতি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য অংশকে অনানুষ্ঠানিক কারেন্সি এক্সচেঞ্জ চ্যানেলের দিকে ঠেলে দিয়েছে, এবং ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকদের জন্য ডলার-ভিত্তিক অ্যাসেটের সুবিধা বজায় রাখার একটি সুবিধাজনক উপায় হয়ে উঠেছে ইউএসডিটি।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $63,200-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $62,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $63,200-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $62,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $62,900 ও $63,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $62,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $62,500-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $62,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $62,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $62,500 ও $62,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,807-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,785-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,807-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,772 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,785 ও $1,807-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,747-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,772-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,747 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,785-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,772 ও $1,747-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.