আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1390-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের দরপতনের সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি ইউরোর সেল পজিশন ওপেন করিনি।
যেহেতু ট্রেডাররা ফেডারেল রিজার্ভ কর্তৃক আরও হকিশ বা কঠোর নীতিমালা প্রণয়নের প্রত্যাশা করছে, তাই মার্কিন ডলারের মূল্যের লক্ষণীয় ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। যদিও ট্রেডাররা আসন্ন বৈঠকে সুদের হার বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছিলেন না, তবে তারা ভবিষ্যতে সম্ভাব্য সুদের হার বৃদ্ধির বিষয়টিকে ক্রমশই স্বীকার করে নিচ্ছিলেন, এবং এই ধরনের মনোভাব সাধারণত কারেন্সির মূল্যে দ্রুত প্রতিফলিত হয়। এই প্রেক্ষাপটে, ইউরোর দরপতন ঘটে।
আজ কোনো উল্লেখযোগ্য মৌলিক প্রতিবেদন প্রকাশের কথা নেই; কেবল স্পেনের বেকারত্ব সংক্রান্ত পরিসংখ্যান এবং বুন্দেসব্যাংকের মাসিক প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল স্পেনের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নে সহায়তা করে, অন্যদিকে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনটিতে ঐতিহ্যগতভাবে মুদ্রাস্ফীতি এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। তবে, ট্রেডারদের জন্য এই প্রতিবেদনগুলোর গুরুত্ব বেশ নগণ্য। এগুলোর ফলাফলের প্রভাবে ইউরোর মূল্যের উল্লেখযোগ্য মুভমেন্ট সৃষ্টি হবে এমন সম্ভাবনা কম, তাই কেবল মার্কিন ডলারের দরপতনের ক্ষেত্রেই ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1412-এর (চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1378-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1412-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1365-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1378 এবং 1.1412-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1365-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1342-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1378-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1365 এবং 1.1342-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।